স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, করোনা মহামারি মোকাবিলায় যুক্তরাষ্ট্র এ পর্যন্ত ছয় কোটি ১০ লাখ টিকা বাংলাদেশকে দিয়েছে। যুক্তরাষ্ট্র প্রয়োজনে আরও টিকা দেবে। সোমবার (২১ মার্চ) যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ডকে নিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমেরিকা এই করোনার দুঃসময়ে সব সময়ই বাংলাদেশের পাশে থেকেছে। কখনো তারা ভেন্টিলেটর পাঠিয়েছে, কখনো ভ্যাকসিন পাঠিয়েছে, কখনো অন্যান্য চিকিৎসা সামগ্রী দিয়েছে। বিশ্বের অনেক দেশই যখন করোনার টিকার জন্য হাহাকার অবস্থায় ছিল, সেসময় আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশকে ফাইজার ও মডার্নার ভ্যাকসিন পাঠিয়েছেন। এতে বাংলাদেশের সাথে আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালী হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশে এ পর্যন্ত ২২ কোটি ডোজের বেশি টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ফাইজার ও মডার্নার তৈরি ৬ কোটি ১০ লাখ ডোজ টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব টিকা আমরা জনগণকে দিয়েছি। তারা (যুক্তরাষ্ট্র) জানিয়েছেন, আগামীতে আরও টিকা লাগলে তারা দেবেন।
টিকা ছাড়াও যুক্তরাষ্ট্রের দেওয়া চিকিৎসা সরঞ্জাম এবং কারিগরি সহায়তার বিষয়টিও তুলে ধরেন জাহিদ মালেক।
মন্ত্রী জানান, টিকা পরিবহণের জন্য ১৮টি ফ্রিজার ভ্যান দিয়েছে যুক্তরাষ্ট্র, প্রশিক্ষণের জন্য সহায়তা করেছে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক (
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক (